ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন  

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার দৌলতপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর কাজল হোসেন (৪২)কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বুধবার (১৫ মার্চ)সন্ধ্যা ৬টার দিকে নিহতের বাড়ির পাশে সর্দারপাড়া মোড়ে তাকে ধারালো হাসুয়া দিয়ে পিঠে ও ঘাড়ে কুপিয়ে জখম করে তারই প্রতিপক্ষের লোকজন।

পরে সেখান থেকে উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আজ বৃহস্পতিবার(১৬ মার্চ)ভোর ৫টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়।

পড়ুন>>সিংড়ায় র‍্যাবের অভিযানে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধের গ্রেফতার ৬জন

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হত্যার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

নিহত কাজল হোসেন দৌলতপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের নেতা এবং একই এলাকার মো. সুন্নতের ছেলে তিনি।

নিহতের ছোট ভাইয়ের স্ত্রী আরিফা খাতুন বলেন, ঘটনার পর থেকেই আশংকাজনক অবস্থায় ছিলেন কাজল মেম্বর। শরীরে স্যালাইন চলছিল। ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী মহব্বত হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ও প্রভাব বিস্তার নিয়ে সর্দারপাড়ার লোকজনের সঙ্গে কাজলের বিরোধ ছিলো। এর প্রেক্ষিতে তারা এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি চাই।

দৌলতপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মজিবর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যাকান্ডের ঘটনায় থানায়
এখনো মামলা হয়নি,তবে পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের বিচারের আওতায় আনা হবে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা

আপডেট সময় : ০৭:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩